গতকালকে Meta ঘোষণা দিল Facebook Creator Studio ফিরে আসছে। সম্পূর্ণ নতুন রূপে, AI-powered, ও আলাদা dedicated app হিসেবে।
এই নতুন Creator Studio-তে কী আছে? বেশ কিছু জিনিস একসাথে। App খুললেই দেখাবে আজকে আপনার কোন post কেমন চলছে, weekly goal-এর কতটুকু পূরণ হয়েছে, আর কোন comment-গুলোতে reply দেওয়া দরকার। Creator assistant-কে জিজ্ঞেস করুন "What should I post next?" সে আপনার audience data দেখে বলবে। Content calendar, bulk video upload, advanced analytics সব এক জায়গায়।
সবচেয়ে চমকপ্রদ feature হলো AI comment tool। AI নিজে আপনার important comments খুঁজে বের করবে, আপনার ভাষায় আপনার tone-এ draft reply লিখবে আর আপনাকে শুধু approve করতে হবে।
কিন্তু একটু zoom out করলে আপনি মেটার বিগ পিকচার দেখতে পারবেন।
Creator Studio শুধু আজকের ঘোষণা। এই বছর Meta একের পর এক কী কী app বের করেছে একটু দেখুনঃ
১। Instants (মে ২০২৬)
Snapchat-এর disappearing photo feature মনে আছে? ওটাই এখন Instagram-এর আলাদা app। কোনো filter নেই, কোনো editing নেই, ২৪ ঘণ্টায় photo মিলিয়ে যায়। Camera-তে tap করো, তুলো, পাঠাও। Snapchat-এর সরাসরি প্রতিযোগী।
২। Forum (মে ২২, ২০২৬)
Reddit পছন্দ করেন? Meta বানিয়েছে Forum। Facebook Groups-এর উপর বানানো AI-powered community app। কোনো press release ছাড়া, চুপচাপ App Store-এ launch হলো।
৩। Edits (২০২৫ থেকে, ২০২৬-এ major upgrade)
CapCut বা TikTok-এর video editor use করেন? Meta-র Edits app এখন desktop-এও আসছে। মাত্র এক বছরে ১৩০টারও বেশি নতুন feature যোগ হয়েছে। AI production assistant আপনার post performance দেখে suggest করবে কী ধরনের video বানাবেন।
৪। Creator Studio (গতকালকে June 24, 2026)
YouTube Studio-র মতো কিন্তু Facebook creators-দের জন্য। AI assistant, daily priorities, analytics, bulk upload, content calendar, এবং আলাদা app।
৫। Arena (আসছে)
Polymarket-এর মতো prediction market app। Zuckerberg নিজে একটা ছোট team-কে বানাতে বলেছেন। NYT June 23 তারিখে এই খবর রিপোর্ট করেছে।
এখন প্রশ্ন হলো এত app একসাথে কীভাবে? কারণটা Zuckerberg নিজেই বলেছেন employees-দেরঃ
"AI-এর efficiency-র কারণে আমরা এখন আগের চেয়ে অনেক বেশি app বানাতে পারছি।"
এই কথাটার ওজন বুঝুন। Meta এই বছর ৮,০০০ engineer ছাঁটাই করেছে কিন্তু তারপরেও app launch বাড়ছে। মানুষ কম, কাজ বেশি কারণ AI বাকিটা করছে।
প্রতিটা app একটা competitor-কে সরাসরি target করছে 👇
> Instants → Snapchat
> Forum → Reddit
> Edits → CapCut / TikTok Editor
> Creator Studio → YouTube Studio
> Arena → Polymarket / Kalshi
> Meta Glasses (June 23) → সব wearable platform
একটা platform নয়, একটা empire। Meta আর শুধু "social network" না। প্রতিটা মুহূর্তে আপনার attention-এর জন্য যে apps আছে disappearing photo, community, video editing, content creation, prediction market, wearables এই সবখানেই Meta এখন ঢুকছে।
এবং Bangladesh-এ যেখানে Facebook-ই internet-এর synonym, সেখানে এই expansion-এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। বাংলাদেশের creator economy, small business, content creator সবাই এই ecosystem-এর মধ্যেই থাকবেন আরও গভীরভাবে।
সৎ কথাঃ Meta-র অনেক app আগেও launch হয়েছে, তারপর বন্ধ হয়ে গেছে। Poke, Paper, Slingshot, Facebook Home এই list লম্বা। নতুন apps-গুলো সবই যে টিকবে, সেটা নিশ্চিত না। কিন্তু AI acceleration-এর কারণে cost of failure এখন অনেক কম একটা app ব্যর্থ হলে বড় কিছু যায় আসে না। এই কারণে Meta পরীক্ষা-নিরীক্ষা বেশি করতে পারছে।
সংগৃহীত
