দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় কুলিয়ারচর পৌর প্রবাসী জিয়া পরিষদের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় কুলিয়ারচর পৌর প্রবাসী জিয়া পরিষদের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহাদাৎ হোসেন শাহ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব হায়দার এ আলমসহ পৌর বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মাহফিলে মহান আল্লাহর দরবারে মরহুমার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

#BegumKhaledaZia #DuaAndMilad #Kuliarchar #ZiaParishad #BNP #PrayerProgram #Shok #Innalillahi

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন