জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক (চুন্নু)
জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক (চুন্নু)
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির সাবেক মহাসচিব (বর্তমান আনিসুল ইসলাম মাহমুদ পক্ষের জাপার নির্বাহী চেয়ারম্যান) মুজিবুল হকের (চুন্নু) মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লার মনোনয়নও বাতিল করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
আজ কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের ১৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এই তিন আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গত দুই দিনে জেলার ছয়টি আসনে মোট ২৪ জনের মনোনয়নপত্র বাতিল হলো।
